গণমানুষের স্রোতে বেসে গেছে আওয়ামী লীগ বাইশারীতে বিএনপির জনসভায় সাবেক এমপি সাচিং প্রু জেরী
জাহাঙ্গীর আলম,নাইক্ষ্যংছড়ি বান্দরবান, প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কারও অর্থনৈতিক মুক্তির ৩১দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ২টার সময় বাইশারী বাজার সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জন সমাবেশে অংশগ্রহণ করেন নেতা কর্মীরা।
বাইশারী ইউনিয়ন বিএনপির জনসমাবেশ প্রস্তুতি কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনুর সভাপতিত্বে যুবনেতা জাহিদুল আলম রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ, সহ-সভাপতি সাশৈপ্রু, বান্দরবানের যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠন,, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হায়দার বাবলু, বান্দরবান জেলা মহিলা সভাপতি মিসেস কাজী নিরুতাজ বেগম ,সিনিয়র সহ-সভাপতি উম্মে কুলসুম নিলা বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাহের, বান্দরবান জিয়ামঞ্চ সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিক। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি,সহ-সভাপতি উপোচা মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কাসেম, শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর,স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আবদুর রশিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, আওয়ামী লীগ সরকার ভোট চোর সরকার। ফ্যাসীবাদ সরকার মানুষের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষকে মামলা, হামলা,খুন ও ঘুম,ভাংচুর করেছে।শুধু তায় নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলা বিহীন ঝুঁড়ি বানিয়ে রেখেছে। তাই এ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটিয়ে দেশকে নতুন করে ফের স্বাধীন করেছে ছাত্ররাসহ দেশের সাধারণ জনগণ
তিনি আরও বলেন, এ স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, আমাদের বিএনপির সরকার ক্ষমতায় এলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করতে পারবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































